• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের জনগণ আ’লীগ‌কে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪ ২:৩৬
আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪ ২:৩৬

দেশের জনগণ আ’লীগ‌কে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
দেশের জনগণ ভবিষ্যতে আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আওয়ামী লী‌গের উদ্দেশ‌্য রিজভী বলেন, কিয়ামত পর্যন্ত তো আর আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের যখন বিদায় হবে। তখন যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে দেশের জনগণ আপনাদেরকে মীরজাফর হিসেবে চিনবে। মীরজাফর যেমন নিগৃত হয়েছে আপনারা তেমন হবেন। আর বর্তমানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে। আগামী প্রজন্ম বলবে এরাই দেশকে রক্ষা করেছে। ভারতের আগ্রাসন থেকে রক্ষা করেছে। এদেরকে স্বাধীনতা রক্ষাকারী হিসেবে চিনবে।

শুক্রবার (৩ মে) সারাদেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপি’র পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তৃপ্ত গরমে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এই আবহাওয়ার কারণ আমরা শুধু প্রাকৃতিকে দোষ দিতে পারি না। এই দোষ মানুষের আছে। প্রকৃতিকে প্রতিনিয়ত লুটেরা, ভুমি দস্যুরা ধ্বংস করছে। এরা সবাই সরকারি দলের লোক। তারা যেমন প্রকৃতিকে ধ্বংস কর‌ছে এবং বিরোধী দলকে দমন করার পাশাপাশি ব্যবসা জমিজমা দখল করে নিয়েছে সরকারি দলের লোকজন। একেতো বিএনপি’র নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছ, গুম খুন করছে, বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আওয়ামী লীগের লোকজন। তারা (বিএনপি’র নেতাকর্মীরা) অনেকেই ঢাকায় এসে রিকশা চালায়। এদের অনেকেই দেখবেন বিএ পাস এমএ পাস করেছে। ওবায়দুল কাদের সাহেব বলেন বিএনপির নেতাকর্মীরা হতাশ, তারা বিদেশে পাড়ি দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরা বিদেশে পাড়ি দিবে কেন? বিদেশে পাড়ি দেওয়ার যে ভাড়া সেটাইতো তাদের পকেটে নাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, মেট্রোরেলের টাকা, বিভিন্ন ঠিকাদারি টাকা, পদ্মা সেতুর টাকা, কয়লা পুড়িয়ে যে তাপ কেন্দ্র করেছেন সেই টাকা এই টাকা গুলো রাখবেন কোথায়? এ টাকাগুলো লুকানোর জন্য ক্ষমতাসীন লোকেরাইতো বিদেশ পাড়ি দিচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ও তাদের ব্যবসায়ীরা কত টাকা লুটপাট করেছে এটা সাংবাদিকরা যাতে না জানে এইজন্যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। সাংবাদিকরা যাতে সেখানে যেতে না পারে। কারণ আওয়ামী লীগের লোকজন ও তাদের ব্যবসায়ীরা কোন ব্যাংক থেকে কত টাকা লুটপাট করেছে এর তথ্য হয়তো বাংলা‌দেশ ব‌্যাং‌কে আছে। এই তথ্য সাংবাদিকরা যাতে জানতে না পারে এই জন্য তাদের ওপর বিধি নিষেধ দিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের সব জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া নিষেধ করেছে তাহলে বুঝতে হবে শেখ হাসিনা কাদের সরকার। শেখ হাসিনা লুটপাটকারীদের সরকার বাজার সিন্ডিকেট কারীদের সরকার, ব্যাংক ডাকাতিদের সরকার যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ করে বিদেশে পাচার করেছে সে বড় বড় ঋণ খেলাপিদের প্রতিনিধি হচ্ছে শেখ হাসিনা। যারা কৃষক তাদের ৫০০০ টাকা ঋণ মওকুফ হয় না আর যারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তাদের সুদ মওকুফ হয় এবং আসল টাকা বিদেশে পাচার করে।

ওবায়দুল কাদের এর উদ্দেশ্যে বিএনপির মুখপাত্র আরো বলেন, ওবায়দুল কাদের বিএনপি’র লোকজন বিদেশে যাবে কেন? তারা জেলে যাচ্ছে। তাদেরকে নির্যাতন করা হচ্ছে। পায়ের নখ তুলে ফেলা হচ্ছে। তারপরও তারা এদেশে থেকে গণতন্ত্রের জন্য আদম্য সাহস নিয়ে লড়াই করে যাচ্ছে। এই আন্দোলনের প্রেরণা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বিদেশে চলে যেতে পারতেন। কিন্তু জনগণকে ছেড়ে তিনি বিদেশে যাননি। আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনা জোর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করবে তারপরও তিনি জনগণের জন্য দেশের যাননি। ওবায়দুল কাদের সাহেব বিদেশে পালিয়ে যাওয়ার রেকর্ড তো আপনার নেত্রীর ওয়ান ইলেভেন এর সময় কে আমেরিকায় পালিয়ে গিয়েছিল?

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আপনাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আপনাকে উচ্ছেদ করে কাউকে বসানো এটা কোন রাজনৈতিক দলের দায়িত্ব নয়। এই দায়িত্ব দেশের জনগণের। আপনি দেশের জনগণের মালিকানা কেড়ে নিয়েছেন। জনগণের মালিকানা ফিরিয়ে দিন তাদের যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবে। আপনার বক্তব্যে প্রমাণিত হয় আপনার অধীনে কোন নির্বাচনী সুস্থ হয়নি সব হয়েছে ডমি নির্বাচন, ভোট ডাকাতের নির্বাচন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কি নিজেকে ত্রাণকর্তা মনে করছেন? আপনি দেশের জনগণের ক্ষমতা দখল করেছেন। সেই ক্ষমতা জনগণকে ফেরত দিন। জনগণই ফয়সালা করবে কে ক্ষমতায় আসবে। সেটা হবে অবাক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যিনি কোন রাজনৈতিক দলের কর্মী হবেন না। মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবে। কোন চতুষ্পদী প্রাণী নয়। কুকুর বিড়াল ভোট দিতে যাবে না ভোটাররা যাবে। আপনার অধীনে নির্বাচনে কোন ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেনি। এক গিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা। আর গিয়েছে চতুষ্পদ প্রাণী। গরু ছাগল ভেড়া এর মধ্যে দামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে সেটা হচ্ছে বানর।

আমরা জানি আমাদেরকে আবার জেলে নিয়ে যাওয়া হবে নির্যাতন করা হবে তারপরও আমাদের আন্দোলন থামবে না বলেও জানান তিনি।

আওয়ামী লী‌গের উদ্দেশ‌্য রিজভী বলেন, কিয়ামত পর্যন্ত তো আর আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের যখন বিদায় হবে। তখন যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে দেশের জনগণ আপনাদেরকে মীরজাফর হিসেবে চিনবে। মীরজাফর যেমন নিগৃত হয়েছে আপনারা তেমন হবেন। আর বর্তমানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে। আগামী প্রজন্ম বলবে এরাই দেশকে রক্ষা করেছে। ভারতের আগ্রাসন থেকে রক্ষা করেছে। এদেরকে স্বাধীনতা রক্ষাকারী হিসেবে চিনবে।

তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্বদ্যিালরের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শাহ মাইনুল আহসান চৌধুরি পাইন, আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান,আকতার হোসেন, মহানগর বিএনপি নেতা হাজী ইউসুফ, এবিএম আবদুর রাজ্জাক, স্থানীয় বিএনপি নেতা হাজী জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com