• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের জনগন আ’লীগ মুক্ত তত্ত্বাবধায়ক সরকার চায় পারভীন আক্তার

প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ৯:৫১
আপডেট: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ৯:৫১

9666589 4

দেশের জনগন আ’লীগ মুক্ত তত্ত্বাবধায়ক সরকার চায় পারভীন আক্তার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলা মহিলা দলের উদ্যেগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
পারভীন আক্তার বলেন, ১৯৭১ সালে যুদ্ধকালীন অবস্থায় আওয়ামীলীগের যখন কোন নেতা খুঁজে পাওয়া যায়নাই, ঠিক সেই সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমান অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ১৯৮১ সালে দেশে ফিরিয়ে আনেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহ বন্দী রেখেছেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভূয়া মামলায় স্বদেশে আসতে দিচ্ছে না এই অবৈধ হাসিনা সরকার। ভোট চোর, তেল চোর, ব্যাংকের রিজার্ভ চোর, দেশের টাকা বিদেশে পাচার, খুনি, দূর্ণীতিবাজ, আওয়ামীলীগ সরকারকে দেশের জনগন ও বিদেশীরা সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন। বর্তমান স্বৈরাচার হাসিনা সরকার মুক্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ভোট দিতে প্রস্তুতি নিচ্ছেন।
তিনি জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় ত্রীব নিন্দা ও প্রতিবাদ জানান এবং নারায়ণগঞ্জের মাটিতে তার বিচার করার ঘোষনা দেন। তিনি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন এবং সকল রাজনৈতিক গায়েবী মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা বিএনপির সদস্য আলী আজগর, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান, আড়াইহাজার পৌরসভার সাবেক বিএনপির আহবায়ক রুপচান মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জহির হোসেন, সাবেক জেলা যুবদল নেতা তসলিম উদ্দিন লিটন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, আড়াইহাজার উপজেলা জাসাস এর সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ বিন আনোয়ার শামিম, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, সাবেক ছাত্রনেতা বিশনন্দী ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন আলাবক্স, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বিএনপির নেতা আতিকুর রহমান নিপু, আড়াইহাজার পৌরসভার মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জিয়ামঞ্চের আহবায়ক মোঃ সিকদার আলী, আড়াইহাজার পৌর যুব দলের আহবায়ক সুজন মিয়া আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবায়ক আরাফাত সিদ্দিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com