• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ২:২৬
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ২:২৬

দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ জুলাই) রাতে গুলশানের একটি হোটেলে জাতীয় নিরাপত্তা বিষয়ে আলোচনায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমার মনে হয় যে, একটা ব্যাপারে আমরা একমত যে, আমরা আমাদের দেশের যে জাতীয় নিরাপত্তা সেই নিরাপত্তা রক্ষার ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ আছে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করার জন্য সঠিক পথ খুঁজে বের করতে হবে। যদি আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি, তাহলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারব এবং অন্যান্য বিষয়গুলোও এগিয়ে নিয়ে যেতে পারব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সবাই একটা ব্যাপারে আমরা একমত— সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিভেদ আছে, বিভাজন আছে। তবে সেটা জনগণের মধ্যে নেই।’

তিনি বলেন, ‘আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ও পথ নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে। প্রয়োজনের সময় বাংলাদেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। প্রতিটি ক্রান্তিকালে, প্রতিটি সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের নিরাপত্তা রক্ষা করেছে। সেই তিতুমীরের সময় থেকে ২৪’ পর্যন্ত প্রতিটি সময় বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণকে ক্ষমতায়িত ও জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি সেটা করতে পারি— তাহলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের অন্যান্য বিষয়গুলো সহজ হয়ে আসবে।

তিনি বলেন, আমরা এখনো পর্যন্ত গণতান্ত্রিক চর্চা করতে পারিনি। গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে পদে পদে বাধা পেয়েছি। সেই জায়গায় আমাদের একমত হতে হবে। আলোচনা ও তর্ক-বিতর্কের মধ্যে দিয়ে আমরা সে জায়গাটায় পৌঁছাব।

সেজন্য নেতিবাচক চিন্তা না করে গণতান্ত্রিক ব্যবস্থায় দ্রুত ফেরত যেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

এফএসডিএসের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নির্বাচন সংস্কার কমিশনের আহ্বায়ক বদিউল আলম মজুমদার, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফট্যান্ট জেনারেল নূর উদ্দিন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কবি ফরহাদ মজহার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার, সাবেক আইজিপি আশরাফুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক ঊধর্বতন কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com