• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে : মঈন খান

প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ২:৫৫
আপডেট: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ২:৫৫

988875

দেশের দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে : মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক

আজকে এদেশের দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এথেকে তারা মুক্তি চান। তিনি বলেন, এথেকে মুক্তির পথ একটাই, সেটা হলো সরকারকে বিদায় দেয়া। আর আমাদের সামনে একটি পথ, বাংলাদেশ গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছিলো-সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, বিএনপি শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি নীতিগতভাবে বিশ্বাস করে, গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন-সেই আন্দোলন গণতান্ত্রিক হতে হবে। অনেকে ঠাট্টা করে বলে আমরা না কি রাস্তায় লিফলেট বিতরণ করি। কিন্তু এরচেয়ে গণতান্ত্রিক রাজনীতি আর হতে পারে বলে আমরা মনে করি না।

তিনি আরও বলেন, সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে। সরকার ক্ষমতায় আছে। গায়ের জোরে তো ক্ষমতায় থাকাই যায়। হাতে যদি বন্দুক, টিয়ারগ্যাস এবং জলকামান থাকে তাহলে ক্ষমতায় জোর করে থাকা যাবে না কেনো? আজকে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন কায়েম করেছে।

কিন্তু গায়ের জোরে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, এই নীতিতে আমরা বিশ্বাসী না।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com