• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের বড় সিন্ডিকেটগুলোর পেছনে সরকারদলের সম্পৃক্ততা থাকে: বিরোধীদলীয় নেতা

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৬:২৪
আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৬:২৪

9633326520

দেশের বড় সিন্ডিকেটগুলোর পেছনে সরকারদলের সম্পৃক্ততা থাকে: বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশের বড় বড় সিন্ডিকেটগুলোর পেছনে সরকারদলের সম্পৃক্ততা থাকে। তিনি বলেন, অতীতের মতো বর্তমানেও এই চিত্রে কোনো পরিবর্তন হয়নি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশে বর্তমানে জ্বালানি খাতে তীব্র সংকট চলছে। তবে সংসদে সরকারি দলের সদস্যদের বক্তব্য শুনলে মনে হয়, জ্বালানির প্রাচুর্যে দেশ ভাসছে।

তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তির কারণে সাধারণ মানুষ এই সংকটে ভুগছে।

মানুষের জীবিকা ও সম্পদ ধ্বংস করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কৃষিতে ১৮ শতাংশ চাহিদা থাকলেও এ খাতকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের উন্নয়নের জন্য কৃষি, ইলেকট্রো-মেকানিক্যাল এবং মানবসম্পদ—এই তিনটি খাতে সমান গুরুত্ব দিতে হবে। কৃষিনির্ভর অর্থনীতিতে কৃষি খাতকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে, এরপর ইলেকট্রো-মেকানিক্যাল খাত এবং এ দুটি খাতকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে মানবসম্পদ। তবে বাস্তবে এই তিনটি খাতই বর্তমানে সংকটের মুখে রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com