• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকে আস্থা রাখে: জিএম কাদের

প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৬:৪১
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৬:৪১

96665874 1

দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকে আস্থা রাখে: জিএম কাদের

পর পর দুইবার বড় ব্যবধানে রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বুধবার (২৮ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় নির্বাচিত সব কাউন্সিলরকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে রংপুরবাসীর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

জিএম কাদের বলেন, আবারও প্রমাণ হলো দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখেন। প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙ্গল। জাতীয় পার্টি আর লাঙ্গল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি জোগাচ্ছে।

আবারও রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com