• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের রাজনীতিতে বিএনপিকে ‘ভয়ঙ্কর বিষফোঁড়া’ আখ্যা দেন কাদের

প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ২:২০
আপডেট: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ২:২০

966636 4

দেশের রাজনীতিতে বিএনপিকে ‘ভয়ঙ্কর বিষফোঁড়া’ আখ্যা দেন কাদের

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশের রাজনীতিতে বিএনপিকে ‘ভয়ঙ্কর বিষফোঁড়া’ আখ্যা দিয়েছেন।

শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। গুগলি তো করেছেন, বলতো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ শহীদ শেখ কামালে জন্মদিবস। মানুষের জন্ম দিবস কতই আনন্দের, কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডির। আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি।

পঁচাত্তর থেকে তিন নভেম্বর ও একুশে আগস্টের হত্যা খুনের মাস্টার মাইন্ড একটি পরিবার এমন অভিযোগ করে তিনি বলেন, হত্যা খুনের মাস্টার মাইন্ড জিয়া পরিবার। পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বরের হোতাও তিনি। একুশে আগস্টের মাস্টার মাইন্ড তার ছেলে তারেক রহমান। মূলত এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com