• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ সন্ত্রাসের আড্ডাখানা :সেলিমা রহমান

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:৩৬
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:৩৬

photo bnp 1

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ সন্ত্রাসের আড্ডাখানা :সেলিমা রহমান

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। বিএনপি গঠনের পর থেকে আজ পর্যন্ত যেভাবে তারা কাজ করেছেন সেটা আমাদের জন্য একটি বিরাট শক্তি।
আমাদের এখন শক্তিশালী সংগঠন প্রয়োজন। যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করবে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ সন্ত্রাসের আড্ডাখানা।
শনিবার (১৭ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদুর লন্ডন থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন।
তিনি বলেন, এই সরকার আমাদের নেতাকর্মীদের গুম-খুন করেছে। কারাগারে বন্দি করে রেখেছে। একই মধ্যে আমাদের ১৭ নেতাকর্মী নিহত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। আমি ঢাকায় ব্যানারে দেখলাম ফয়সালা নয় রাজপথে দায়িত্ব তুলে দেন জনতার হাতে। তারা স্লোগান খুঁজে পাঁচ্ছে না। আমাদের নেতার স্লোগান ধার করছে। আমরাও বলতে চাই তুলে দাও জনতার হাতে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাও।
সেলিমা রহমান বলেন, সরকার শান্তির সমাবেশের নামে সহিংস কর্মকাণ্ড চালায়। প্রতিটি জেলা ও থানায় তারা আমাদের ছেলেদের অ্যারেস্ট করছে। তবুও আপনারা তারেক রহমানের নেতৃত্বে এই কাউন্সিল করলেন। এই দক্ষ নেতৃত্ব আগামীতে যুদ্ধের ময়দানে আমাদের অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী নাকি নির্বাচন সুসংহত করেছে। কীসের নির্বাচন। সেই নির্বাচন হলো রাতের নির্বাচন। এগুলো হলো তাদের মিথ্যাচার। এগুলো মিথ্যা কথা। তাদের মিথ্যা জনগণ মানছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার শুধু ঋণ করছে। এই ঋণ জনগণের গলার কাঁটা। এরা শিক্ষার মানকেও শেষ করে দিয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, এখানে যারা এসেছেন তারা শুধু কাউন্সিলর হিসেবে আসেননি। একেকটি ইউনিটের একেকজন নেতা হিসেবে এখানে এসেছেন। আপনারা নেতৃত্ব দিয়ে জনগণকে নিয়ে এ নারায়ণগঞ্জকে আন্দোলন সংগ্রামে সবার আগে রাখবো।
তিনি আরও বলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মত তার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের ডাকে আমরা এদেশ থেকে স্বৈরাচার আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে উচ্ছেদ করে আবারও স্বাধীন করবো। এ দেশকে আমরা স্বাধীন করেই ছাড়বো।
সম্মেলনের সভাপতি ও জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি মুহম্মদ গিয়াসউদ্দিন বলেন, উদাহরণ তৈরি করেছে রাজীব। সে তার প্রার্থীতা প্রত্যাহার করে খোকনকে সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ করে দিয়েছে। এটা যে কত বড় সেক্রিফাইজ। তোলারাম কলেজের মত জায়গায় সে প্রথম নির্বাচিত ছাত্রদলের ভিপি। সাংগঠনিক ক্ষমতা বক্তব্য দেয়ার যোগ্যতা সব তার আছে। তারপরেও তার এই সেক্রিফাইজ সবার মনে রাখতে হবে। যদি এমন সেক্রিফাইজ যদি করতে পারি তাহলেই দল করতে পারবো।
তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকে সংগঠন করে আসছি। আমাদের ঐক্যের প্রয়োজন। আমাদের দলে অনেক সময় ভাল মন্দ থাকবেই। কারও বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যাচার বা সত্য বলেও মান সম্মানে আঘাত করা যাবে না। কোন ভাই নয়, শুধুমাত্র দলের নেতার প্রতি আনুগত্যশীল করে কাজ করতে হবে। ভাই ভাই করে দলকে বিভক্ত করা হচ্ছে। এভাবে কোন রাজনৈতিক দল সফলভাবে কাজ করতে পারে না। শুধুমাত্র আমরা যারা এমপি হতে চাই নেতৃত্ব দিতে চাই তাদের মধ্যে এই গলদ।
আমি আপনাদের অভিভাবকের দায়িত্ব নিয়েছি। আমি প্রত্যেককে সম্মান দিতে চাই এবং কর্ম অনুযায়ী ফল দিতে চাই। ঘরে বসে থাকবে আর পকেটের হবে সে কাজ করতে আমি আসিনি।
দেশে মানুষ দোয়া করে তারেক রহমানের জন্য। কবে তিনি আসবেন আর এদেশের নেতৃত্ব দিবেন। আজ তিনি যদি ঢাকা এয়ারপোর্টে এসে নামেন কারও বাবার ক্ষমতা নেই ঠেকানোর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com