• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের সার্বিক অবস্থা ক্রমেই ভয়াবহতার দিকে এগুচ্ছে : চরমোনাই পীর

প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৯:০১
আপডেট: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ৯:০১

9662536

দেশের সার্বিক অবস্থা ক্রমেই ভয়াবহতার দিকে এগুচ্ছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাঙালী মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মেরামতের প্রসঙ্গে নীতিমালা হিসেবে ইসলামকে ভিত্তি না ধরলে দেশ আবারো পথ হারাবে। ইসলামকে উপেক্ষা করে কখনো দেশ ও ইসলামের উপকারে আসবে না। তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা ক্রমেই ভয়াবহতার দিকে এগুচ্ছে। বিরোধী দল ও মতকে উপেক্ষা করে সরকার নিজেদের টিকিয়ে রাখতে ব্যস্ত। মানুষের মত প্রকাশের অধিকার খর্ব করা হয়েছে। সরকারের হাতে দেশ নিরাপদ নয়, দেশের অর্থনীতি নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয়। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর অতিক্রম করলেও মানুষ অধিকার বঞ্চিত।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া ও আলীয়া শাখার যৌথ উদ্যোগে সৌদি আরবের মুহাম্মদ বিন ফাহাদ বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ায় হাফেজ মাওলানা ড. সৈয়দ মাবরুক বিল্লাহ’র সম্মানে আয়োজিতসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নাযেবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনই, মুফতী জিয়াউল করীমসহ, ছাত্র নেতৃবৃন্দ ও চরমোনাই মাদরাসার শিক্ষকগণ।

চরমোনাই পীর বলেন, রাষ্ট্র মেরামতের রুপরেখা নিয়ে অতীতে ক্ষমতার স্বাদ নেয়া; বর্তমান বিরোধী রাজনৈতিক দলের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে এবং তারা একটি ঘোষণা দিয়েছেন এজন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা বিশ্বাস করি এই রুপরেখা প্রস্তাবনা নিছকই রাজনৈতিক বক্তব্য না বরং দৃঢ় সদিচ্ছার প্রতিফলন।

তিনি বলেন, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করিয়ে দিতে চায় যে, বাঙালী মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মেরামতের প্রসঙ্গে নীতিমালা হিসেবে ইসলামকে ভিত্তি না ধরলে দেশ আবারো পথ হারাবে। আগামী ২ জানুয়ারি ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলন সফলের আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com