• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে চরম নৈরাজ্য বিরাজ করছে,

প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ৮:০৭
আপডেট: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ৮:০৭

দেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে চরম নৈরাজ্য বিরাজ করছে,

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে চরম নৈরাজ্য বিরাজ করছে, রাজকোষ শূন্য হয়ে পড়েছে। চারিদিকে হাহাকার উঠেছে। এখন নিজেদের ব্যর্থতা ঢাকা দেয়ার জন্য, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে রাষ্ট্রযন্ত্রকে নির্বিচারে ব্যবহার করছে অবৈধ শাসকগোষ্ঠী।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিন মামলায় নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের এখন টিকে থাকার উপায় বিএনপি নেতাকর্মীদের পাইকারী হারে গ্রেপ্তার করা। সরকার এখন বেপরোয়াভাবে বিএনপির নেতাকর্মীদের আটক করে জেলখানা পূর্ণ করছে। আইন-আদালতেও কোনো প্রতিকার পাওয়া যায় না। আইন-আদালতকে কব্জায় নিয়ে আওয়ামী সরকার দুঃশাসনকে প্রলম্বিত করছে, সেজন্যই বিএনপির নেতাকর্মীরা কোনো সুবিচার পায় না।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের আতংকিত ও ভীত-সন্ত্রস্ত করে বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার অভিসন্ধি করছে। দেশ আজ আওয়ামী স্বৈরশাসনে এক বৃহত্তর বন্দিশালা। বিএনপিসহ বিরোধী মতের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অসত্য মামলা দায়েরের উদ্দেশ্যই হচ্ছে নিরুদ্দেশ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য কেউ যেন আন্দোলন করতে সাহসী না হয়। তবে তৃণমূল থেকে মানুষ জেগে উঠতে শুরু করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com