• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে অসুরের আস্ফালন আছে, দুষ্টলোক বেড়ে গেছে: কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৬

98758 2

দেশে অসুরের আস্ফালন আছে, দুষ্টলোক বেড়ে গেছে: কাদের

নিউজ ডেস্ক
দেশে দুষ্টলোকের সংখ্যা বেড়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়টা খুব ভালো নয়। এখানে (দেশে) অসুরের আস্ফালন আছে। অশান্তির হুমকি আছে। দুষ্টলোকের সংখ্যা বেড়ে গেছে। শিষ্টকে পালন করতে হবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যেন বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালানোর পর এবার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান/ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই-বোনরা নিরাপদে ছিলেন। তবে এবার আমি ভয় পাচ্ছি। কোনো অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে যদি এমন কোনো ঘটনা ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।

মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের নেতারা।

পরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com