• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে একদলীয় শাসনব্যবস্থা চালুর পাঁয়তারা চলছে : জি এম কাদের

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৬:১৬
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৬:১৬

966585 1

দেশে একদলীয় শাসনব্যবস্থা চালুর পাঁয়তারা চলছে : জি এম কাদের

নিউজ ডেস্ক

দেশে একদলীয় শাসনব্যবস্থা চালুর পাঁয়তারা চলছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। বর্তমান সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, আগামীতেও এভাবে নির্বাচন করে যদি গ্রহণযোগ্য করাতে পারে তাহলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে কর্মীদের বিভিন্ন প্রশ্নে এসব কথা বলেন।

তিনি বলেন, এই ব্যবস্থায় দেশে একজন নেতা, তিনি আজীবনই নেতা থাকবেন। একটিমাত্র দল থাকবে, তারা চাইলে শোভার জন্য কিছু পাপেট দলি তৈরি করে রাখতে পারবে। নির্বাচনের পরিবর্তে সবকিছুই সিলেকশনে হবে। কখনো নির্বাচন হলে সুপ্রিম লিডারের নির্দেশেই হবে। ব্যবসায়ী ও পেশাদার সংগঠনসহ সব কিছুই এখন সিলেকশনের দিকে চলে গেছে। ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের সংগঠনও সিলেকশনের দিকে যাচ্ছে।

তিনি আরো বলেন, জনগণের কোনো অধিকার থাকবে না, তারা প্রজা হিসেবে চাকরের মতো বিবেচিত হবে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে শুধু রাজনৈতিক দল নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দুটি কাজ সরকার সাফল্যের সাথে করতে পেরেছে। একটি হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে। জনগণ সরকারের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারছে না। নির্যাতন, নিষ্পেষণ এবং কঠোরভাবে দমনের ভয়ে মানুষ সরকার বিরোধী কর্মকাণ্ডে যোগ দিতে আতঙ্কিত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, মানুষের মাঝে হতাশা সৃষ্টি করতে পেরেছে। তিন মাস দেশ বন্ধ ছিল কিন্তু আন্তর্জাতিক কিছু সমর্থনের কারণে সরকার টিকে গেছে। এ কারণে সাধারণ মানুষ মনে করে, অন্দোলন করে কোনো ফল হবে না। এই দুটি বিষয় থেকে মানুষকে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। জনগণের সক্রিয় সমর্থন ছাড়া রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com