• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে এখনো আ’লীগের ঘাতকরা রয়ে গেছে: রিজভী

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫৫
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫৫

9888569 2 1

দেশে এখনো আ’লীগের ঘাতকরা রয়ে গেছে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিলো। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বতীকালীন সরকারকে সাবধান হতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, মুক্তচিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।
গত ১৯ জুলাই বিএনপির ডাকা কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। এসময় সাংবাদিক আবু তুরাবের মায়ের পাশে কিছু সময় অতিবাহিত করেন তিনি।

এসময় সাথে ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী সহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com