• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে দেশে ঘুরে চুক্তি করে লাভ হবে না, সরকারকে খসরু

প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ১১:৩১
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ১১:৩১

985696 6

দেশে দেশে ঘুরে চুক্তি করে লাভ হবে না, সরকারকে খসরু

জনতার আওয়াজ ডেস্ক
সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে দেশে ঘুরে চুক্তি করে কোনো লাভ হবে না। আগে দেশের মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। মৌলিক সমস্যা সমাধান করতে হবে।

শুক্রবার (২১ জুন) বিকেলে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে এদিন তিনি সস্ত্রীক দেশে ফিরেছেন।

আমির খসরু বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে দেশের সকল খাতগুলো ধ্বংস করে দিয়েছে।

সম্পতি বিএনপিতে বড় রদবদল নিয়ে তিনি বলেন, এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। এর সাথে আন্দোলনের কোনো সর্ম্পক নেই। দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত আছে।

এর আগে গত ২৬ এপ্রিল স্ত্রী তাহেরা আলমসহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান আমির খসরু মাহমুদ চৌধুরী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com