• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে-বিদেশে কে কোথায় ঈদ করবেন বিএনপি নেতারা?

প্রকাশ: সোমবার, ১৭ জুন, ২০২৪ ২:৪৪
আপডেট: সোমবার, ১৭ জুন, ২০২৪ ২:৪৪

9A374144 7030 427E A3EC 31E64EEACFB2

দেশে-বিদেশে কে কোথায় ঈদ করবেন বিএনপি নেতারা?

জনতার আওয়াজ ডেস্ক

২০২০ সালের ২৫ মার্চ করোনা মহামারির মধ্যে নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর থেকেই গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করে আসছেন তিনি। যদিও এই সময়ের মধ্যে দুটি ঈদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাটিয়েছেন। তবে বরাবরের ন্যায় এবারও ফিরোজায় ঈদ করবেন খালেদা জিয়া।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাড়া দলের স্থায়ী কমিটির নেতাদের মধ্যে চারজন বিদেশে ঈদ করছেন। আর বাকিদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে অসুস্থ। অন্যরা নিজ নির্বাচনী এলাকা ও ঢাকায় ঈদ করবেন।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ আদায় করবেন ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায়। নামাজের পর সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

স্থায়ী কমিটির নেতাদের মধ্যে আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী আমেরিকায় অবস্থান করছেন। তারা সেখানে ঈদ উদযাপন করবেন। আর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু লন্ডনে এবং সালাউদ্দিন আহমেদ ভারতে আছেন। তারা সেখানে ঈদ করবেন।

স্থায়ী কমিটির অন্য সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। আর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন আছেন। আর গয়েশ্বর চন্দ্র রায় নিজ এলাকা কেরাণীগঞ্জে ঈদ করবেন।

এ ছাড়া, দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে নিজ-নিজ এলাকায় ঈদের নামাজ আদায় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের দিনে বিএনপির কর্মসূচি

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে আজ (রোববার) রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটি সদস্যরা শুভেচ্ছা বিনিময় করবেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদের নামাজ আদায় করে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও সুরা ফাতেহা পাঠ করে দোয়া করবেন স্থায়ী কমিটির নেতারা।

এ প্রসঙ্গে শায়রুল কবির খান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে অন্য সদস্যরা এবং সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতারা মাজার জিয়ারত করতে যাবেন।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, দেশ এখন এক চরম দুঃশাসনে পিষ্ট। দানবীয় শাসনে জনগণ রুদ্ধশ্বাস জীবনযাপন করছে। বর্তমান ডামি আওয়ামী সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে নানা ধরনের কুটিল চক্রান্তের আশ্রয় নিয়ে ক্রমাগত জনগণকে প্রতারিত করছে।

অধিকারহীন দেশের মানুষ দুঃসহ জীবনযাপন করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পশু কোরবানির পাশাপাশি মনের সব অশুভ ভাবনা পরিহার করে সহজ-সরল জীবনযাপনের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়ায় আমাদের কর্তব্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com