• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশ ও জনগণকে নিয়ে ভাবে না বিএনপি: কাদের

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ১:৪৬
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ১:৪৬

ja 960002

দেশ ও জনগণকে নিয়ে ভাবে না বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ ও জনগণকে নিয়ে ভাবে না বিএনপি। তাদের লক্ষ্য হলো ক্ষমতা। সরকার পতন মানে ক্ষমতা। আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও তাদের জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা। সেই হাওয়া ভবনে লুটপাট। এটাই তাদের লক্ষ্য। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘বিএনপির ১ দফা দাবি সরকার পতন’ এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছর ধরে সরকার পতনের কথা শুনে আসছি। দিন, কাল, ক্ষণ, রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষা এসব অনেকবার শুনেছি যে, এর পরপরই আন্দোলন হবে।

তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদেশে আজকে অসাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আজকে গণতন্ত্রের নামে মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরা মুক্তিযোদ্ধা, বর্ণচোরা সাম্প্রদায়িক শক্তি, বর্ণচোরা গণতন্ত্রবিরোধী শক্তিকে চিহ্নিত করতে হবে। তাদের প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে।

জাতীয় কবিকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, কাজী নজরুল ইসলাম যৌবনের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, ব্যথার কবি। তার মৃত্যুবার্ষিকীতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি।

কাজী নজরুল ইসলাম মৃত্যুর এত বছর পরও প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু সমকালের নন, তিনি সর্বকালের। আমরা আজকে তাকে বেশি করে মনে করব তার অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার জন্য। এই অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার জন্য বঙ্গবন্ধু থেকে যে সংগ্রাম শুরু হয়েছিল সে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com