• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্বাদশ জাতীয় সংসদ এখন গুরুত্বহীন: মঈন খান

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ২:৪২
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ২:৪২

দ্বাদশ জাতীয় সংসদ এখন গুরুত্বহীন: মঈন খান

নিউজ ডেস্ক
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, যেদিন মনোনয়ন দাখিল করেছে সেই দিনই তো নির্বাচন হয়ে গেছে। তাই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ কোনো গুরুত্ব বহন করে না।

বুধবার (৩ জানুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর আয়োজনে এক সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন। সমা‌বেশ শে‌ষে তোপখানা রোডসহ আশেপাশের এলাকায় লিপ‌লেট বিতরণ ক‌রা হয়।

ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে, কারণ এদেশে কোন সুষ্ঠ নির্বাচন হয় না। জনগণের ইচ্ছার কোন প্রতিফলন হয় না।

তি‌নি ব‌লেন, আওয়ামী লী‌গের উদ্দেশ্য কিভাবে দিনের ভোট রাতে করবে অথবা ভুয়া সাজানো একটি নির্বাচন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে ভুয়া একটি ফলাফল তৈরি করে তাদের ইচ্ছামত একটি সরকার গঠন করবে।

একদলীয় বাকশাল সরকার গঠন করবে, সেই উদ্দেশ্যই তারা এই নির্বাচনের নামে একটা নাটক তৈরি করছে। ইতোমধ্যেই, প্রত্যেকটা দেশ বলে দিয়েছে বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে, এটা কোন নির্বাচন নয়।

তি‌নি আরও ব‌লেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে এই সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। তারা ক্ষমতার মাধ্যমে মেগা দুর্নীতি করে অবৈধ সংসদ গঠন করবে। বিগত ১৫ বছরে এই সরকার ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের উন্নীত করেছে। এই দায়-দায়িত্ব চাপিয়ে দিয়েছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের উপরে। এই টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে।

তারা এই টাকা দিয়ে মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে। বাংলাদেশের মানুষ আজ থেকে ৫২ বছর আগে মুক্তিযুদ্ধ করে এই দেশে স্বাধীন করেছিল। আমরা বলেছিলাম একটি স্বাধীন দেশ চাই, যে দেশে থাকবে গণতন্ত্র গরিব মানুষের স্বাধীনতা।

পাকিস্তানের বাইশটি পরিবার সমস্ত সম্পদ কুক্ষিগত করে নিয়েছিল। আজ এই আওয়ামী বাকশালী সরকার তাই করছে। সেই ২২ পরিবারের পরিবর্তে তাদের আত্মীয়-স্বজন মিলে ২২০ টি পরিবার তৈরি করেছে। এই জন্যই বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে।

তি‌নি ব‌লেন, আমরা বিগত এক বছর যাবত প্রতিবাদ করেছি। শুধু একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনার জন্য। আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করিনা। আমরা চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনতে। এই সরকার দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন করেছে।

এখন এই সরকারের স্লোগান হলো আমার ভোট আমি দেবো, দিনের ভোট রাতে দিব। এই সরকারকে বুঝতে হবে ২০২৪ সাল কিন্তু ২০১৪ সাল নয়। এই ভুয়া নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করে নিবে, এ চিন্তা করার কোন সুযোগ নাই। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করব কিন্তু শান্তি ভঙ্গ করবো না। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, ইনশাল্লাহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান ভিপি ইব্রাহিম এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি আবুল বাশার আকন, জামাল উদ্দিন খান মিলন, যুগ্ম সম্পাদক ফেরদাউস পাটোয়ারী, কৃষিবিদ মিজানুর রহমান লিটু, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, শাহ আব্দুল্লাহ আল বাকি, সাহা মনিরুর রহমান, কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, ফ্লাইট লেফল্যান্ড হারুন অর রশিদ, অ্যাডভোকেট রবিউল হোসেন রবি, কৃষিবিদ আনিসুজ্জামান আনিস, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সম্পাদক শাওন, আব্দুর রাজি, অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, আব্দুল্লাহ আল নাঈম, প্রকৌশলী শাখাওয়াত হোসেন, কাদের সিদ্দিকী, একরামুল হক, অ্যাডভোকেট রেহেনা পারভীন, অ্যাডভোকেট দিল আফরোজ রোশন, রহিমা ইসলাম, মিলিমা ইসলাম মিলি, মহানগর উত্তর কৃষকদলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, দক্ষিণের সদস্য সচিব মির হাসান কামাল তাপস সহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com