• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধর্মীয় মূল্যবোধ নিয়ে যে বার্তা দিলেন এমপি মিতু

প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:২৩
আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬ ২:২৩

96666620

ধর্মীয় মূল্যবোধ নিয়ে যে বার্তা দিলেন এমপি মিতু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, ‘ভিন্নমত, ভিন্নচিন্তা কিংবা ভিন্ন পোশাকের একজন নারীকে নিয়ে নোংরা মন্তব্য করা, গালাগালি করা বা অপমান করা কোনোভাবেই ইসলামের শিক্ষা হতে পারে না।’

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে মাহমুদা আলম মিতু উল্লেখ করেন, ইসলাম মানুষকে সম্মান, শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা দেয়।

তিনি লেখেন, মতের অমিল থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু কাউকে হেয় করা, অপমান করা কিংবা অশ্রাব্য ভাষা ব্যবহার করা কখনই ধর্মীয় মূল্যবোধের সঙ্গে যায় না।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, ‘একজনকে মন চাইল আর নোংরা কথা বলে দিলাম—বিষয়টাকে আমরা এত সহজ করে ফেললাম কিভাবে?’

অনেকে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শালীনতার বিষয়ে তার মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com