• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধোলাইখালের সংঘর্ষে ছররা গুলিতে আহত ইশরাক আহত

প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ৪:৫২
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ৪:৫২

966653 2 1

ধোলাইখালের সংঘর্ষে ছররা গুলিতে আহত ইশরাক আহত

নিউজ ডেস্ক

রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে যায় বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে ছররা গুলিতে আহত হন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১‌১টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। আপাতত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

সূত্র জানিয়েছে, শনিবার (২৯ জুলাই) সংঘর্ষের সময় বিপরীত দিক থেকে আসা ছররা গুলির দুটি গুলি লাগে ইশরাক হোসেনের শরীরে। একটি গুলি থুতনিতে ও আরেকটি গুলি লাগে তার কপালে। এ সময় আহত হয়েছেন আরও অনেক নেতাকর্মী। ছররা গুলিতে আহত হয়ে সবাই হাসপাতালে ভর্তি হন।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াবাজারে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল বিএনপিসহ দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীদের। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপি ধোলাইখাল মোড়ে অবস্থান নেয়। সেখানে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরে যেতে বলে পুলিশ।

তবে তারা অবস্থান কর্মসূচি পালন নিয়ে অনড় অবস্থানের কথা জানায়। নয়াবাজারে কর্মসূচি পালনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে।

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে শনিবার রাজধানীর বিভিন্ন প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। সকাল ১১টা থেকে পুলিশ ও আওয়ামী লীগের বাধা উপেক্ষা করেই শুরু হয় দলটির অবস্থান কর্মসূচি।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com