• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নগরকান্দা উপজেলায় আ’লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৫:৫৮
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৫:৫৮

966659 2 1

নগরকান্দা উপজেলায় আ’লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজন পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কোটপাড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন- উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান মান্দার, সিনিয়র সহসভাপতি জামিউল ইসলাম জামিল ও সহ-সভাপতি বাকি মিয়া।

সংবাদ সম্মেলনে পাঁচজনই পৃথক পৃথক লিখিত বক্তব্য পাঠ করেন। তারা বলেন, আমরা কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে আমাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com