• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন করে সংগ্রাম করতে হবে: বাম ঐক্য

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৩:২৪
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৩:২৪

98569 2

নতুন করে সংগ্রাম করতে হবে: বাম ঐক্য

নিউজ ডেস্ক
স্বৈরাচারী শেখ হাসিনার সরকার মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে। এদের হাত থে‌কে বাঁচ‌তে হ‌লে নতুন ক‌রে সংগ্রাম কর‌তে হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছে গনতান্ত্রিক বাম ঐক্য।

র‌বিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে উল্টো বিপ‌রীত পা‌শে রাস্তায় এক মানববন্ধ‌নে একথা ব‌লে সংগঠন‌টির নেতৃ‌বৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দমন-পীড়ন করে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে। মানুষের মৌলিক অধিকার হরণ করে জাতীকে দাসে পরিণত করেছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন করে সংগ্রাম করতে হবে।

তারা ব‌লেন, সবাই‌কে এখন ঐকবদ্ধ হওয়ার সময়। আসুন সবাই ঐকবদ্ধ হ‌য়ে রাস্তায় নে‌মে এই সরকার‌কে পতন ক‌রি।

মানববন্ধন সভায় সভাপতি করেন কমরেড আবুল কালাম আজাদ সমন্বয়কারী গনতান্ত্রিক বাম ঐক্য।

আরও বক্তব্য রাখেন কমরেড হারুন চৌধুরী সাধারণত সম্পাদক বাংলাদেশ সাম্যবাদী দল, কমরেড ডাক্তার সামছুল আলম সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পাটি, হারুন আল রশিদ খান মহাসচিব প্রগতিশীল গনতান্ত্রিক দল, আমরুল প্রামাণিক, জামিলুর রহমান ডালিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com