• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নববর্ষ উপলক্ষে জি এম কাদেরের শুভেচ্ছা

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:২৭
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:২৭

9685429

নববর্ষ উপলক্ষে জি এম কাদেরের শুভেচ্ছা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পুরোনো বছরের দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে নতুন আশা, স্বপ্ন ও উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তিনি। নববর্ষকে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে উল্লেখ করে ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকার আহ্বান জানান তিনি।’

বার্তায় তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথাও তুলে ধরেন। এরশাদ বাংলা নববর্ষে সাধারণ ছুটি ঘোষণা, বর্ণাঢ্য শোভাযাত্রার প্রচলন এবং বাঙালির সংস্কৃতি চর্চা উৎসাহিত করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান প্রেক্ষাপটে দেশ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, জবাবদিহিতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।’

নতুন বছরে বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে, মানুষের জীবনমান উন্নত হবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে উঠবে- এমন আশা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com