• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু

প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১:২৫
আপডেট: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ১:২৫

9606 3

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়।

এর আগে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণঅবস্থান স্থল নয়াপল্টনে জড়ো হতে থাকেন। রাজধানীর ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি।

এদিকে ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জন্য ভিন্ন ভিন্ন স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপির গণঅবস্থান ঘিরে ‘সতর্ক’ অবস্থানে পুলিশ

বিএনপির গণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়ে সাঁজোয়া যান ও জলকামানসহ পুলিশের বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে আছে।

১০ সাংগঠনিক বিভাগে গণঅবস্থানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় কর্মসূচিতে অংশ নেবে। ৬ সাংগঠনিক বিভাগে গণঅবস্থান করার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গণঅবস্থানে অংশগ্রহণ করেছেন নেতাকর্মীরা। ছবি: আতিক

9625 1

রাজধানীর পূর্ব-পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে এলডিপি। জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

একই সময়ে ১১টি দলের সমন্বয়ে গঠিত নতুন এই জোটের নাম ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ পুরানা পল্টন প্রিতম টাওয়ারের সম্মুখে গণঅবস্থান কর্মসূচি পালন করবে। অন্য ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে জোটের নেতারা।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক থাকবে গণফোরাম (একাংশ)। মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকের রাস্তায় গণ অবস্থান কর্মসূচি পালন করবে। জাতীয় প্রেসক্লাবের অপজিটে গণ অবস্থান কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

রাজধানীর বিজয়নগর গণঅবস্থান কর্মসূচি পালন করবে সমমনা গণতান্ত্রিক জোট। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি চলছে আজ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com