• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাইটিঙ্গেল মোড় থেকে ফিরে গেলেন মির্জা ফখরুল ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ২:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ২:৩৬

নাইটিঙ্গেল মোড় থেকে ফিরে গেলেন মির্জা ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পার্টি অফিসে যেতে দেননি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল ১১টার দিকে নাইটিঙ্গেল মোড়ে মির্জা ফখরুল আসলে আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধায় সেখান থেকেই ফিরে যেতে হয় তাকে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির পার্টি অফিসে কোনো ধরনের বিস্ফোরক ছিলনা। পুলিশ এসব বোমা রেখেছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ নস্যাৎ করতে সরকারের হীন পরিকল্পনার চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য। গণতান্ত্রিক অধিকার না থাকলে কিভাবে একটি গণতান্ত্রিক দল কাজ করবে। সাংবিধানিক অধিকার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা এখানে নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা মানুষ সভ্য সমাজে বাস করছেনা।’

এসময় তিনি সরকারের এধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। বিএনপি অফিস খুলে দেওয়ার দাবি জানান। আর যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি ও নিহত নেতার হত্যার তদন্তের দাবি করেন এবং ১০ তারিখে সমাবেশ সুন্দর সুষ্ঠুভাবে করতে সরকারের কাছে দাবি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com