নেজামী ইসলাম পার্টির নির্বাহী চেয়ারম্যান মাওলানা এ কে এম আশরাফুল হক বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই, সাধারন মানুষদেরকে সচেতন করার জন্য সামাজিক সংগঠন গুলো গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করছে, সেখানে মানুষের অধিকারের লড়াইয়ের তৃনমূল নাগরিক আন্দোলন বিগত দশ বছর সাহসিকতার সাথে রাজপথে রয়েছে। তিনি সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
১৫ই সেপ্টেম্বর ২০২২ইং বৃহস্পতিবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তৃনমূল নাগরিক আন্দোলনের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক মো: রমজান আলীর পরিচালনায় আরোও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ পিপুলস পার্টির চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ডা: মো: মাসুদ হোসেন, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামিম, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক এম মাহাবুবুর রহমান, আব্দুর রাজ্জাক মিলন, শেখ আমির হোসেন হিরা, ছাত্রনেতা ইমরুল কায়েস, সংগঠনের নেতা আরিফুল ইসলাম, রুমানা নাজনীন, জান্নাতুল ফেরদৌস রাত্রি, আনিসুর রহমান, আবুল বাশার, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমূখ।
সভায় ভাষা সৈনিক, বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।













