• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাগরিক ও কূটনৈতিক অংশগ্রহণে চলছে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৮:০৫
আপডেট: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৮:০৫

9658985

নাগরিক ও কূটনৈতিক অংশগ্রহণে চলছে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ। আনুমানিক ৩ থেকে ৩ হাজার ৫শ জন নাগরিক অংশগ্রহণ করেন।

শোকসভায় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির, বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা এবং গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। এছাড়াও সাংবাদিক সফিক রেহমান ও মাহমুদুর রহমান উপস্থিত রয়েছেন।

বিদেশি কূটনীতিকদের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই. রামাদান, আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কেথরিন কুক, পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার, কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ, নেদারল্যান্ড রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, শ্রীলংকা হাইকমিশনার ধরমপালা ভীরাক্কোডি, ইরান রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জনাব সুষান রাইল, ভুটান রাষ্ট্রদূত দাশো কারমা হামু ডরজি, ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পাডিলা কায়াংলেট প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com