• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নানকের গণসংযোগে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৪

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৩:১৭
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৩:১৭

98569 14

নানকের গণসংযোগে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৪

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগ কর্মসূচিতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার কিছু পর রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। বিস্তারিত এখনও জানতে পারিনি।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এতে যোগ দেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ ক্ষমতাসীন দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগ চলাকালে টাউন হল এলাকায় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুটি পক্ষ। এতে চারজন আহত হন।

আহত হলেন- মো. মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি ও মো. সৌরভ। তারা সবাই ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সংঘর্ষে জড়িয়ে পড়া এক পক্ষ মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলের। অপরপক্ষ একই কমিটির সহ-সভাপতি মো. সাজ্জাদের।

গণসংযোগে সংঘর্ষ শুরু হলে অন্যান্য নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com