• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারী ও শিশু অধিকার ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:২০
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:২০

9666396 3 5

নারী ও শিশু অধিকার ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

গত ১৪ জুন ২০২৩, চট্টগ্রামে অনুষ্ঠিত তারুণ্যের মহাসমাবেশ শেষে বাড়ী ফেরার পথে মীরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর ওপর আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালায় এবং পরবর্তীতে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক বেগম সেলিমা রহমান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য সচিব নিপুন রায় চৌধুরী।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা মীরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর ওপর হামলা, অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী, বেদনাদায়ক ও নির্দয় নিষ্ঠুরতার এক নজীরবিহীন ঘটনা। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-বর্তমান শাসকগোষ্ঠী যুবলীগ-ছাত্রলীগকে বর্বরতা এবং রক্তারক্তির লাইসেন্স দিয়ে দিয়েছে। ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নির্যাতনের শিকার হয়ে নারী ও শিশুর আর্তনাদে যখন আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে তখন সন্ত্রাসীরা উল্লাসে ফেটে পড়ে। মনে হচ্ছে আমরা যেন আইয়ামে জাহেলিয়াতের যুগে প্রবেশ করেছি। নারীর কান্নায় বাংলাদেশ এখন এক শোকার্ত জনপদ। আমরা নাদিয়া নুসরাতের ওপর মীরসরাই আওয়ামী সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও পৈশাচিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
নাদিয়া নুসরাতের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কারান্তরীণ নাদিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করছি।”

354242008 876065430551565 7973984435482572352 n

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com