• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারী শুধু ঘরে না, দেশ গঠনেও কাজ করবে’ : সুলতানা আহমেদ

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৫:৫৩
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৫:৫৩

960000261

নারী শুধু ঘরে না, দেশ গঠনেও কাজ করবে’ : সুলতানা আহমেদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির মনোনীত প্রার্থী সুলতানা আহমেদ বলেছেন, নারী এখন আর শুধু ঘরের কাজ করবে না। তারা দেশ গঠনেও কাজ করবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

সুলতানা আহমেদ বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি গণতান্ত্রিকভাবে আমাদের রাজপথের প্রতিটি মেয়েকে মূল্যায়ন করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আমাদের স্থায়ী কমিটির সদস্যসহ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’’

তিনি বলেন, ‘‘আজ এই আসনটি আমাদেরকে যে দেওয়া হয়েছে—বিশেষ করে এই মহিলা সংসদ সদস্যের আসনটি—এর জন্য আমরা কৃতজ্ঞ। আমি মনে করি, আমরা সবাই মিলে দেশ ও জাতির উন্নয়নে কাজ করব, পাশাপাশি নারী ও শিশুর উন্নয়নেও সর্বোচ্চ গুরুত্ব দেব।’’

সুলতানা আহমেদ বলেন, ‘‘জাতির কল্যাণে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী যে কাজগুলো শুরু করেছেন—যেমন হেলথ কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং নারীদের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড—এসব উদ্যোগ দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তিনি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন।’’

তিনি বলেন, তার মূল কথা ছিল: “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।” এ লক্ষ্যকে সামনে রেখে আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, যেন বাংলাদেশকে উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া যায়।

উল্লেখ্য সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ (২১ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com