• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে ছাত্রদলের বিবৃতি

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১২:২২
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১২:২২

966663696

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে ছাত্রদলের বিবৃতি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে গিয়ে কক্সবাজারের মাটি ও মানুষের জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তীব্র উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। তিনি প্রায়ই দেশের জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান।

এতে বলা হয়, রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া এ ধরনের হাইব্রিডরা দেশের সুস্থ, স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সুস্থ ধারার রাজনীতি করার পরিবর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের বুলি আওড়ানো কিছু নব্য নেতারা দেশের নানা প্রান্তে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের প্রতি বিষোদগারকেই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা সাব্যস্ত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা মনে করি এ ধরনের নিম্নমানের মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণমানুষের যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা, এ ধরনের বিষোদগার ও বাগাড়ম্বরসর্বস্ব বক্তব্য সেই জনপ্রত্যাশাকে ব্যর্থ করে দিচ্ছে।

এতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন, জাতীয় নেতাদের প্রতি এ ধরনের অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে এর জন্য শুধু এনসিপি নেতারাই দায়ী থাকবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com