• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১০:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১০:৪৩

968542 7

নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট আয়োজন করতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত” জুলাই সনদ বাস্তবায়ন রুপরেখা” শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন , গণভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও নতুন সংস্কার প্রক্রিয়া যাচাই করা গেলে পরবর্তী নির্বাচন হবে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য।

সরকারের উদ্দেশ্যে এনসিপির মুখপাত্র বলেন, “আগে গণভোট দিন — জনগণ নিজের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করুক। ৩০০ আসনে আজও গডফাদারদের রাজনীতি চলছে, সাধারণ মানুষ ভোট দিতে পারে না। গণভোটের মধ্য দিয়েই জনগণের আসল মতামত জানা যাবে।”

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কার্যকারিতা ও নিরপেক্ষতা যাচাইয়ের জন্যও গণভোটই হতে পারে পরীক্ষার প্রথম ধাপ।

ঐক্যমত বা কনসেনসাস কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি দাবি করেন , এই রিপোর্টের মাধ্যমে “বাংলাদেশের নতুন রাজনৈতিক কাঠামো” গড়ে তোলার পথ উন্মুক্ত হয়েছে।
তিনি মনে করে, আইন মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে এখনই সংস্কার বাস্তবায়নের সময়।

“ড. ইউনুস শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে জুলাই সনদে স্বাক্ষর করবেন, এটাই জনগণের দাবি,” বলেন তিনি।

বিএনপি ও জামায়াতকে “লাউ-কদু জোট” আখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন, “তারা একদিকে ভারত মুখী, অন্যদিকে পাকিস্তান মুখী। আমরা চাই ঢাকাকেন্দ্রিক নতুন বাংলাদেশ।”
তিনি অভিযোগ করেন, “যারা ৫ আগস্টের গণআন্দোলনের সময় জনগণের পাশে না থেকে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, তাদের ইতিহাসে দায় নিতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে।আপনারা লন্ডন, ওয়াশিংটন বা বেইজিং দৌড়াবেন না। ঢাকাই হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্র।

তিনি শহীদ পরিবার, আহত যোদ্ধা, শিক্ষক, শ্রমিক ও সাধারণ সৈনিকদের সম্মানজনক জীবন যাপনের নিশ্চয়তা দাবি করেন। “এরা রাষ্ট্রের মেরুদণ্ড, তাদের দাবি পূরণ করতে হবে,”— বলেন এনসিপি নেতা।

এ সময় তিনি ঘোষণা দেন, তারা কোনো গোপন দরজা বা বিদেশি দূতাবাসনির্ভর রাজনীতি করবে না।তিনি বলেন,“আমরা জনগণের মধ্যেই থাকব, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই এগোবো। জনগণই আমাদের সরকারে বসাবে।

এসময় বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র নাসীর উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার,যুগ্ম সম্পাদক জাবেদ রাশীম, ইনকিলাব মুখপাত্র শরীফ ওসমান হাদী,সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচার সম্পাদক শেখ মজলুল করীম মারুফ,খেলাফত মজলিস নায়েবে আমির ইউসুফ আশরাফ, নারী রাজনৈতিক অধীকার ফোরাম তাপসী রাবেয়া,শহীদ মুগ্ধোর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com