• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করার দাবি সিপিবির

প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ৮:১৫
আপডেট: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ৮:১৫

96002 6

নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করার দাবি সিপিবির

ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায়, পাচারের টাকা ফেরত আনার দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ না নিয়ে বরং খেলাপি ঋণ আদায়ে আরও ছাড় দেওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা বলেছেন, ব্যক্তি-গোষ্ঠী স্বার্থে এ ধরনের সুযোগ দেওয়া সাংবিধানিক ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

আজ সোমবার সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সভায় অংশ নিয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় বলা হয়, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের সুযোগ দেওয়া হলেও পর্যাপ্ত টাকা পাওয়া যায় না। উল্টো নতুন নতুন আর্থিক জালিয়াতির পথ তৈরি করা হয়। সভায় ঋণখেলাপি ও টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ, টাকা উদ্ধার এবং যাদের পরামর্শে-অনুমোদনে ঋণ দেওয়া হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।

সোমবার সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ।
সরকার হটাতে ডান-বাম এক হয়েছে : কাদের
সরকারের সমালোচনা করে সিপিবি নেতারা বলেন, সরকারের ভুলনীতি ও দুর্নীতির কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। কিছু গোষ্ঠী ও কমিশনভোগীদের টাকা কামাইয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। তাই এর দায় সাধারণ মানুষের ওপর চাপানো চলবে না।

নেতৃবৃন্দ বলেন, ভুলনীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় বন্ধ করতে পারলে বিদ্যুৎ-গ্যাসের দাম কমানো সম্ভব। এটি না করে দাম বাড়ালে শুধু মাসের খরচ নয় সেই সঙ্গে উৎপাদন ব্যয়, যাতায়াতসহ সর্বত্র খরচ বাড়বে। মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ মানুষের আরও দুর্ভোগ বাড়বে।

সভা থেকে জ্বালানি খাতের দায় মুক্তি আইন বাতিল, রেন্টাল-কুইক রেন্টাল বন্ধ, বিদ্যুৎ-গ্যাস খাতের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান নেতারা।

সভা থেকে চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করতে সবার প্রতি আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, বর্তমান সরকার বা দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন নয়। নির্বাচনকালীন দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা, প্রশাসনিক কারসাজিমুক্ত পরিবেশে নির্বাচনের দাবিতে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করার দাবি জানিয়ে বলা হয়, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ঋণখেলাপি-ব্যাংক ডাকাত, অর্থ পাচারকারী, কালো টাকার মালিক, দুর্নীতিবাজদের নির্বাচেন অযোগ্য ঘোষণা, না ভোটের বিধান ও প্রতিনিধি প্রত্যাহারসহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের বিকল্প নেই।

সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপক এ এন রাশেদা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com