• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে : আবু হানিফ

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ২:২৭
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ২:২৭

96333326 1

নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে : আবু হানিফ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবের মতো সামনের নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শনিবার (৫ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে বিগত তিনটি নির্বাচন করেছিল বিতর্কিত। গত ১৫ বছর তারা একদলীয় শাসন কায়েম করেছিল। বিরোধী রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আওয়ামী লীগের। এ জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তরুণরা। পৃথিবীর সব দেশে ইতিহাস তৈরি করে এ তরুণরা। তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে জুলাইয়ে রাজপথে নেমেছিল। তারপর সেই আন্দোলনে সবাই রাজপথে নামে, বিদায় হয় ফ্যাসিবাদের। আমরা চাই, এই তরুণরা সামনে নেতৃত্বে দেবে, জুলাই বিপ্লবের মতো সামনের নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে। দেশের মানুষ এখন অনেক সচেতন, আমরা এই সচেতন মানুষদের নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। সামনের নির্বাচনে প্রায় চার কোটির বেশি তরুণ ভোটার রয়েছে, এই ভোটাররা সামনের নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে কাজ করবে।‘

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ বাংলাদেশের প্রথম তরুণদের রাজনৈতিক দল, আমরা ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছি। ২০২১ সালে এই তরুণদের নেতৃত্বে নতুন ধারা রাজনীতির অঙ্গিকার নিয়ে আত্মপ্রকাশ করে। আমরা এ দেশে গতানুগতিক রাজনীতির বাইরে, নতুন রাজনীতির কথা বলছি। আমরা ২১ সালেই বলেছিলাম এক ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, ক্ষমতার ভারসাম্য আনার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, সংখ্যানিপাতিক হারের নির্বাচন করা।’

উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম বলেন, ‘এই গণঅভ্যুত্থান ৩৬ দিনের নয়, দীর্ঘ দিন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আমাদের এ বিজয়। আদালত, সচিবালয়সহ যেখানে ফ্যাসিবাদের দোসররা রয়েছে, তাদেরকে অপসারণ করতে হবে। আওয়ামী লীগের দোসর ১৪ দল এবং জাতীয় পার্টিকেও বিচারের মুখোমুখি করতে হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইব্রাহিম রনক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টু, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি এম এ শাহেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম, যুব অধিকার পরিষদের আহ্বায়ক জিলহজ্ব খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিতা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com