• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন কবে করবেন স্পষ্ট করেন, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর

প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ৪:০৫
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ৪:০৫

9666969

নির্বাচন কবে করবেন স্পষ্ট করেন, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনারা (অন্তবর্তীকালীন সরকার) কবে নির্বাচন করবেন মানুষের কাছে স্পষ্ট করেন। মানুষ জানতে চায়, নির্বাচন কোন দিন হবে।

রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন’ দিবস উপলক্ষে বিএনপির প্রচার দলের আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে, আপনারা ব্যর্থ হওয়া মানে আমাদের ১৬ বছরের আন্দোলন ব্যর্থ হওয়া। আমরা দেখতে চায় আপনারা সফল হোন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো। আপনারা শুধু মানুষের কাছে স্পষ্ট করেন, নির্বাচন কবে করবেন এবং কতদিনে করবেন। কতটুকু সময় লাগবে বলেন না কেন?

বিএনপির এই নেতা বলেন, সরকার বদলি হয়েছে, তুমি-আমি একই আছি, যা ছিলাম আমরা। জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। মানুষের অধিকারের জন্য দীর্ঘ ১৬ বছর যারা খুন, গুম, সন্তানহারা – পিতৃহারা- মাতৃহারা হয়েছে, সবাই আছেন। শুধু মাঝখানে শেখ হাসিনা নেই।

“১/১১ তে বিরাজনীতিকরণ মধ্য দিয়ে ১৬ টি বছর অতিক্রান্ত করার পরও এখনো সংস্কার শব্দটি সবার মুখে মুখে। কিসের সংস্কার?”

তিনি বলেন, পৃথিবীকে সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন। আমরা মানুষ সুখে শান্তিতে থাকার জন্য প্রকৃতিকে দখল করছি। এর ফলে প্রকৃতির যে ভারসাম্য, সেটি হারিয়ে ফেলছে মানুষের মাধ্যমে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, পরিবেশ দূষণ অশিক্ষিত মানুষ করে না, এর জন্য কিন্তু দারিদ্রতা দায়ী নয়। বৈশ্বিক হিসেবে বলা যায়, বায়ুর কোন নির্ধারিত সীমানা নেই, দূষণ কোন জায়গা থেকে সৃষ্টি হয় সেটি কোথায় গিয়ে পৌছায়, তা আমি আপনি নির্ধারণ করতে পারব না।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সহ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com