• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা ছাড়া বিকল্প নেই: শামীম হায়দার পাটোয়ারী

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ২:১৪
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ২:১৪

9666659 1

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা ছাড়া বিকল্প নেই: শামীম হায়দার পাটোয়ারী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানে এই কমিশনকে স্বাধীনতা ও সব মহলের সহযোগিতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাদের ওপর আস্থা রাখা ছাড়া আমাদের আসলে আর কোনও বিকল্প নেই।”

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী জানান, জাতীয় পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ৪০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩৫টি আসনেই নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করে প্রার্থীদের বৈধতা দিয়েছে। এছাড়া হাইকোর্ট থেকে তিনটি আবেদন ফেরত পাওয়া গেছে এবং আরও তিনটি বর্তমানে উচ্চ আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দু-একটি বাদে জাপার প্রায় সব প্রার্থীই তাদের মনোনয়ন ফিরে পাবেন এবং বিপুল উৎসাহে ভোটে অংশ নেবেন।

ইসি চত্বরে সাম্প্রতিক বিশৃঙ্খলার কথা উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, “আমরা নির্বাচনি মাঠে লেভেল প্লেয়িং ফিল্ডের তীব্র সংকট দেখছি। খোদ নির্বাচন কমিশনের ভেতরে, করিডোরে এবং বাইরের রাস্তায় পুলিশের সামনেই হাতাহাতির ঘটনা ঘটছে। এটি অত্যন্ত দুঃখজনক। যেখানে একটি প্রধান কার্যালয়ই পুরোপুরি নিরাপদ নয়, সেখানে সারা দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত।”

তিনি আরও অভিযোগ করেন যে, প্রশাসন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ব্যবস্থা নিতে বেশ ধীরগতি দেখাচ্ছে। সরকার ও নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রশাসনকে তাৎক্ষণিক অ্যাকশনে যেতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শামীম হায়দার পাটোয়ারী আশা প্রকাশ করেন যে, কমিশন সব প্রতিকূলতা কাটিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে সক্ষম হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com