• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন দিতে কেন দুবছর লাগবে, প্রশ্ন দুদুর

প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫২
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫২

988896 4

নির্বাচন দিতে কেন দুবছর লাগবে, প্রশ্ন দুদুর

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে জাতি এক মাসের মধ্যে ১৬ বছরের জঞ্জাল শেষ করতে পারে, তাড়াতে পারে তাহলে কেন দুবছর লাগবে নির্বাচন দিতে? আপনি পরশুদিন ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা কচি কাঁচার মেলায় বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র কাঠামো সংস্কার নাগরিক প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, নীড় টা ছোট কিন্তু আকাশটা অনেক বড়। সরকার ছোট কিন্তু দেশের জনগণ অনেক বড়। এটা যদি সরকার মাথায় নেয় তাহলে সকল ঘটনার মীমাংসা তাৎক্ষণিক সম্ভব। যে জাতি এক মাসের মধ্যে ১৬ বছরের জঞ্জাল শেষ করতে পারে, তাড়াতে পারে তাহলে কেন দুবছর লাগবে নির্বাচন দিতে? আপনি পরশুদিন ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে। কারণ হাসিনা তো দেশে নাই। হাসিনা থাকলে তার পুলিশ থাকবে। হাসিনা থাকলে তার দোসররা থাকে। হাসিনা নাই খারাপ লোকটাও এখন ভালো হওয়ার চেষ্টা করবে।

তিনি বলেন, ছাত্র-যুবক-তরুণরা অসাধ্য কে সাধন করেছে। আমরা কেন তাদের ওপর নির্ভর করবো না? তারাই নির্বাচনে পাহারা দিবে। দেশের সুষ্ঠু নির্বাচন হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সংস্কারের কথা হচ্ছে। কিসের সংস্কার? চোরেরা লুটেরা যেখানে বসেছিল সেখানেই বসে আছে। এদের সরাতে গেলে তো ১৫ বছর লাগবে। তাহলে ১৫ বছর নির্বাচন হবে না? আগে নির্বাচনটা করেন। জনগণ কম বোঝেনা। আপনার রাজনীতি করেননি। আপনাদের দায়িত্ব দেয়া হয়েছে। আপনাদের ওপর বিশ্বাসও আস্থা আছে। আপনারা কাজ করেন।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশবাসী বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়ে ছেন বলে আমি নিজে মনে করি। কারণ তার ব্যক্তিত্ব, উদারতা তার লক্ষ্য, ভবিষ্যৎ সম্বন্ধে তার ব্যাখ্যা এটাকে এক কথায় চমৎকার ছাড়া আর কিছুই বলা যায় না। তারেক রহমানকে ঠেকানোর জন্য অনেকে চেষ্টা করেছে। বিএনপিকে শেষ করার জন্য অনেকে চেষ্টা করেছে। কিন্তু কোন লাভ হবে না। দেশবাসী বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সেই ভোটটা ঠেকায় দিবেন পার্শ্ববর্তী রাষ্ট্র ও আওয়ামী লীগের ষড়যন্ত্র করার জন্য এটা হবে না।

আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক রেজাবুদৌলা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম,ড. সুকমল বড়ুয়া, যুগ্নমহাসচিব খায়রুল কবির খোকন,কৃষক দলের নেতা সাদি,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,মোখতার আখন্দসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com