• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নুরুল আমিন বেপারীর নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশের ১২ দলীয় জোটে যোগদান

প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ২:৪৭
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ২:৪৭

98567896

নুরুল আমিন বেপারীর নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশের ১২ দলীয় জোটে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপি’র সহিত চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটে যোগদান করেছে অধ্যাপক নুরুল আমিন বেপারী ও শাহ মোহাম্মদ বাদলের নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে বিকল্পধারা বাংলাদেশকে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও ফিরোজ মাহমুদ লিটন ও আহমেদুর রহমান এর নেতৃত্বাধীন প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি (পি এন পি) ও মাস্টার এম এ মান্নান ও ইমরুল কায়েসের নেতৃত্বাধীন নয়া গণতান্ত্রিক পার্টি( এনডিপি)আজ ১২ দলীয় জোটে যোগদান করে।
বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনাল পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টির যোগদান কে স্বাগত জানিয়ে ১২ দলীয় জোট এর প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার বলেন দেশের এই চরম ক্লান্তিলগ্নে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি ও নয়া গনতান্ত্রিক পার্টির এই যোগদান চলমান আন্দোলনকে আরো শানিত ও বেগবান করবে।
জনাব জামাল হায়দার আশা প্রকাশ করেন এই যোগদানের মাধ্যমে এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে অচিরেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে।
বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী বলেন বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতৃত্বাধীন সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সচেষ্ট থাকবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com