• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নেতা-কর্মীদের ঐক্য ও জনগণের সমর্থনই আমাদের শক্তি: মঈন খান

প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬ ১২:৫৩
আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ১২:৫৩

966325

নেতা-কর্মীদের ঐক্য ও জনগণের সমর্থনই আমাদের শক্তি: মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, এবারও নেতাকর্মীদের ঐক্য ও জনগণের সমর্থনই আমাদের শক্তি।

রবিবার (১ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ১৯৯১ সালে আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদীর পাঁচটি আসনেই আমরা বিজয়ী হয়েছিলাম। সেটি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। নরসিংদীর অতীত ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে দলীয় নেতা- কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তব্যে মঈন খান উল্লেখ করেন, জিয়াউর রহমান-এর সময়ে আব্দুল মোমেন খান মন্ত্রী ছিলেন। সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা তাকে জয়ী করেছিলেন। তিনি আমাদের গর্ব।

তিনি বলেন, নরসিংদী একসময় রাজনৈতিক নেতৃত্ব ও উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছিল। সেই অবস্থান পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com