• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নয়াপল্টনে পুলিশের গুলিতে নিহত আরেফিনের গায়েবানা জানাজা আদায়

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:০৭
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৭:০৭

96660256

নয়াপল্টনে পুলিশের গুলিতে নিহত আরেফিনের গায়েবানা জানাজা আদায়

গতকাল শনিবার পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে নিহত আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা আদায় করেছে বিএনপি নেতাকর্মীরা।

আজ রবিবার বাদ আসর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা এবং সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত আব্দুর রশিদ আরেফিনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গায়বেনা জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় নেতা কাজী রওনকুল ইসলাম টিপু, ড. কাজী মনিরুজ্জামান মনির, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ডা. জাহেদুল কবির জাহিদ, সভাপতি ছাত্রদল কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাপগা) খন্দকার লুৎফর রহমান, যুব জাগপার আমির হোসেন আমু, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণঅধিকার পরিষদের রাশেদ খান, ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, এনডিপির ক্বারী আবু তাহের, বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খানসহ সহস্রাধিক নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com