• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ৯:২০
আপডেট: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ৯:২০

96663652

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশের গুলিতে যুবদল কর্মী মোহাম্মদ শহিদুল ইসলাম শাওন নিহতের ঘটনার প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ বাধা প্রদান করে।

দলীয় কার্যালয়ে নিহত শাওনের জানাজা নামাজ শেষে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রিজভী এই বিক্ষোভ মিছিল করেন।

মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহিদুল কবিরসহ কয়েক শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com