• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমান এর বাণী

প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৯:১২
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৯:১২

96625874 2

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমান এর বাণী

পবিত্র শবে বরাত উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করি।
বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত খুবই তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর দরবারে নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। সকল অকল্যাণ ও অপবিত্রতা থেকে মুক্তি পাবার লক্ষ্যে এবং মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ লাভের আশায় বান্দারা মোনাজাত করেন। এই পবিত্র রজনীতে সবার জীবন আনন্দময় ও সুখ শান্তিতে ভরে উঠুক, আমি এই প্রার্থনা করি।
আমরা সবাই হানাহানি, রক্তারক্তি, ঈর্ষা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির কল্যাণে কাজ করে যাবো, এ মহান রাতে এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা এমন এক সময়ে পবিত্র শবে বরাত পালন করছি, যখন আমাদের জনগণ কঠিন এক দুঃসময় অতিক্রম করছে। মানুষ আজ অধিকার হারা। চরম অর্থনৈতিক সঙ্কটে দিশেহারা। আমি নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র এই রাতে প্রার্থনা করবো, আল্লাহ যেন জনগণকে এই সঙ্কট থেকে উদ্ধার করে সুদিন ফিরিয়ে দেন, সকল জুলুম-অত্যাচার থেকে রক্ষা করেন।
আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com