• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পরপর কয়েকটি দুর্ঘটনা ভিন্ন কিছু কিনা চিন্তা করছে সরকার: মির্জা আজম

প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ১:৫৯
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ১:৫৯

966258

পরপর কয়েকটি দুর্ঘটনা ভিন্ন কিছু কিনা চিন্তা করছে সরকার: মির্জা আজম

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম
দেশে পরপর কয়েকটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো ঘটনার পেছনে ভিন্ন কোনও কারণ আছে কিনা চিন্তা করছে সরকার। মঙ্গলবার সিদ্দিকবাজারের (নর্থ সাউথ রোড) ঘটনাও দুর্ঘটনা নাকি কোনও পরিকল্পিত নাশকতা তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এই তথ্য জানিয়েছেন।

বুধবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে সাংবাদিকের সামনে তিনি এসব আশঙ্কার কথা জানান।

মির্জা আজম বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার সবকিছু করছে। আত্মীয়স্বজনরা যাতে হতাশ হয়ে না পড়েন সেজন্য তাদের সঙ্গে কথা বলেছি। তাদের মনোবল শক্তিশালী করতে সরকার পাশে আছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, দলের পক্ষ থেকে ও আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুক্ষণ আগে বলেছেন এসব দুর্ঘটনা কি না সে বিষয় খতিয়ে দেখা হবে। আর আমাদের দলের পক্ষ থেকে ও সরকারের পক্ষ থেকে দেখা হচ্ছে এখানে কোনও দুর্বলতা ছিল কিনা দায়িত্বরতদের।

মির্জা আজম বলেন, আমরা সব ধরনের সহযোগিতা নিয়ে আহতদের পাশে আছি।

আঘাতের ধরন ও বিস্ফোরণের অবস্থা দেখে বার্ন ইউনিয়ের সমন্বয়ক জানিয়েছেন আঘাতের ধরন দেখে সন্দেহ হচ্ছে এসব নাশকতা কিনা, সাংবাদিকদের এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একটি ঘটনা হলে ভাবা যেত এটি দুর্ঘটনা। কিন্তু দেশে কয়েক দিনের মধ্যে পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে। আমাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এসব নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত কোনও নাশকতা তা খতিয়ে দেখা হবে। এজন্য তদন্ত কমিটি গঠন করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com