• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয়: জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১:২১
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১:২১

965920 10

পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয়: জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনও দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও মন্তব্য করেন, জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। পাশাপাশি জাতির প্রত্যাশা পূরণে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি।



সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com