• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশও এখন সরকারের পাশে থাকবে না : ড. মোর্শেদ খাঁন

প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ৬:৩২
আপডেট: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ৬:৩২

9666850 3

পুলিশও এখন সরকারের পাশে থাকবে না : ড. মোর্শেদ খাঁন

বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য প্রফেসর ড. মোর্শেদ খাঁন বলেছেন, সরকারের দিন শেষ। পুলিশকে তারা আর সাথে পাবে না।

মঙ্গলবার উত্তরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে উত্তরা থানা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও থানার যুগ্ম আহ্বায়ক এম এ মনির হাসান ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য আব্দুস সালাম সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে মোর্শেদ খাঁন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চলমান আন্দোলন সংগ্রামে সকলকে সংগঠিত হয়ে গণতন্ত্র উদ্ধারে ও গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়াকে খুব শীঘ্রই মুক্ত করে আনতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের আগামী নায়ক তারেক রহমান। তাকে বীরের বেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com