• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশ-আ’লীগের যৌথ প্রযোজনায় সারাদেশে হামলা: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ২:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ২:০৬

960003

পুলিশ-আ’লীগের যৌথ প্রযোজনায় সারাদেশে হামলা: রিজভী

পুলিশ ও আওয়ামীলীগের যৌথ প্রযোজনায় নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনাসহ সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপ্রিয় কর্মসূচিতে নারকীয় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত এবং সারাদেশে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপ্রিয় কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যখন গণতন্ত্রকামী জনতা জেগে উঠেছে, ঠিক তখনই গণতন্ত্রের উত্তাল তরঙ্গকে স্থিমিত করতে আওয়ামী হায়েনা পুলিশ বাহিনী বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মত শান্তিপূর্ণ কর্মসূচিতে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনাসহ সারা বাংলাদেশে হামলা চালিয়েছে।

রিজভী আরও বলেন, ভোটারবিহীন সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের পতন নিশ্চিত যেনেই তারা এখন আবার হামলা-মামলার নতুন কৌশল বেছে নিয়েছে। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন বিএনপির এই মুখপাত্র।

এদিকে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় দলটির নেতাকর্মীরা সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সময় গুলিতে শাওন (২৪) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক নাজমুল হোসেন। জানা গেছে, নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com