• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশ ছাড়া আওয়ামী লীগ ১ মিনিটও মাঠে টিকতে পারবেনা : সাইদুর রহমান

প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ২:১৩
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ২:১৩

988852

পুলিশ ছাড়া আওয়ামী লীগ ১ মিনিটও মাঠে টিকতে পারবেনা : সাইদুর রহমান

ডেস্ক নিউজ
পুলিশ ছাড়া আওয়ামীলীগ ১ মিনিটও মাঠে টিকতে পারবেনা ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।

শুক্রবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাব সাম‌নে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের উদ্যোগে সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, দেশব্যাপী বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

তিনি বলেন, পুলিশ ছাড়া আওয়ামীলীগ ১ মিনিটও মাঠে টিকতে পারবেনা। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা। ক্ষমতা স্থায়ী করার জন্য শেখ হাসিনা বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। কিন্তু তা‌তেও কাজ হ‌বে না তা‌কে পদত‌্যাগ কর‌তেই হ‌বে।

‌তি‌নি আরও ব‌লেন, শেখ হাসিনার ক্ষমতাকে স্থায়ী করতে দেশের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সরকার সিন্ডিকেট করে দেশের টাকা বিদেশে পাচার করছে। ৭১ এবং ৯০ এর চেতনায় গনঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক সরকার গঠন করে শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করা হবে।

তি‌নি ব‌লেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের সহকারী সমন্বয়কারী এড. মাইনুদ্দিন মজুমদার, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি এড. আবু হানিফ, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি এড. আতিকুর রহমান, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম , বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, গনতন্ত্র রক্ষা মঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলীমুল্লাহ আলীম, জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশা, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো: শাহজাহান, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ সহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com