• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পেটে ক্ষুধা নিয়ে জনগণকে ঈদ করতে হচ্ছে’ : রাশেদ প্রধান

প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ৪:১৬
আপডেট: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ৪:১৬

366959B7 3F87 46B1 A8D4 ECC66B6D71E7

পেটে ক্ষুধা নিয়ে জনগণকে ঈদ করতে হচ্ছে’ : রাশেদ প্রধান

নিউজ ডেস্ক

মানুষ কাঁদে না শুধু লজ্জায় এবং হাসে না শুধু অভাবের ব্যথায়- সাধারণ মানুষের এমন করুণ জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, এবারের ঈদ দুর্নীতিবাজ, শোষণবাজ ও দলবাজ আওয়ামীওয়ালাদের জন্য। আর দেশের মানুষকে পেটে ক্ষুধা, মাথায় ঋণের বোঝা নিয়ে এবারের ঈদ করতে হচ্ছে। প্রতি বছরের মত এবারো ঈদ সামগ্রীসহ দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই দেশ ও জনগণ এখন বড় ক্লান্তিকাল অতিক্রম করছে।

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দেশের সর্বনাশ করে দিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা দেশের গণতান্ত্রিক কাঠামোগুলোকে ধ্বংস করে দিয়েছে। শুধু নামমাত্র দেশ থাকলেও পতাকা আছে জনগণের স্বাধীনতা নাই। জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে।

রাশেদ প্রধান আরো বলেন, আওয়ামী সরকার এখন কার্যত দৃষ্টি প্রতিবন্ধী মানুষে পরিণত হয়েছে। এই সরকারের শাসনামলে জনগণ নির্যাতিত-নিপীড়িত। আওয়ামী লীগ সরকার জনগণের অভাব ও দুঃখ কষ্ট দেখে না। তারা ভারতের দাদা বাবুদের কিভাবে খুশি করবে, কিভাবে দেশের স্বার্থ ভারতের হাতে তুলে দেবে সেটা ভালো দেখে।

তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য বদলের জন্য এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য মরহুম শফিউল আলম প্রধান ১৯৮০ সালের ৬ এপ্রিল ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা গঠন করেছিলেন। কিন্তু আফসোস যে বৈষম্য রুখে দেয়ার জন্য ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। আজ সেই বাঙালী জাতির ওপর আওয়ামী লীগ বৈষম্যের তীর ছু্ঁড়ে মেরেছে।

জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, সদস্য মনোয়ার হোসেন, সাজু মিয়া, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সিরাজুল ইসলাম, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, মো: আলী ফকির, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা বিপুল সরকার, জনি নন্দী, পাবেল হোসেন, মো: হাসান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com