• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পেশাজীবীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন : জি এম কাদের

প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১৬
আপডেট: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১৬

966696 6

পেশাজীবীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন : জি এম কাদের

নিউজ ডেস্ক
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, পেশাজীবীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দলীয়করণের মাধ্যমে পেশাজীবীদের রাজনীতিতে এনে নানাভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। ফলে, পেশাজীবীরা পেশার দিকে খেয়াল না করে দলীয় কাজ-কর্মে বেশি মনোনিবেশ করছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পেশাজীবী সমাজের নেতৃবৃন্দের সাখে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জাতীয় পেশাজীবী সমাজের সভাপতি ও পার্টির উপদেষ্টা ডা. মোস্তাফিকুর রহমান আকাশের সভাপতিত্বে এসময় জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের প্রমুখ মতবিনিময়কালে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

সাইবার সিকিউরিটি আইন নিয়ে পেশাজীবীদের সঙ্গে মতবিনময়কালে জিএম কাদের আরও বলেন, সাধারণ মানুষ পেশাজীবীদের কাছ থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না। পেশাজীবী সংগঠনগুলোকে দলীয়করণের ঊর্ধ্ব উঠে দেশ সেবায় কাজ করতে হবে।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি আইনের কারণে গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ চলছে। আইন করে যদি কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয় তখন আর গণতন্ত্র থাকে না। তাই, সামনের দিকে কঠিন সংগ্রাম অপেক্ষা করছে, আমাদের সেই সংগ্রামে জিততে হবে। আমরা কারো পক্ষ বা বিপক্ষ নয়, আমরা জনগণের পক্ষের শক্তি বলে জাতীয় পার্টি মনে করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com