• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১:০৩
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১:০৩

96001 8

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

জনতার আওয়াজ ডেস্ক
ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিএনপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ।

সোমবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তারেক রহমান বলেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক মহান আত্মা—যিনি সহানুভূতি, বিনয় এবং শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপের জন্য আজীবন কাজ করে গেছেন।’

তিনি আরও বলেন, ‘মানব মর্যাদা রক্ষায় তার নৈতিক স্পষ্টতা ও অটল অঙ্গীকার তাকে বিশ্বের সব ধর্ম ও জাতির মানুষের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।’

বিএনপি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পোপের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ক্যাথলিক সম্প্রদায়সহ বিশ্বের সব শোকাহত মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ পোপ ফ্রান্সিসের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

উল্লেখ্য, বহু বিষয়ে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত পোপ ফ্রান্সিস গতকাল সোমবার ৮৮ বছর বয়সে মারা যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com