• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা শিমুল বিশ্বাস

প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ২:৩২
আপডেট: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ২:৩২

9602 11

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় বিএনপি নেতা শিমুল বিশ্বাস

বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্যারোলে মুক্তি পেয়ে পাবনায় তার মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত আড়াইটায় পাবনা শহরের কুঠিপাড়া ঈদগাহ মাঠে তার মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

গত বুধবার (১১ জানুয়ারি) গভীর রাতে শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মায়ের মৃত্যুর পর তার জানাজায় অংশ নেয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পাবনায় নিয়ে আসা হয়। গভীর রাতে অনুষ্ঠিত জানাজা এলাকাবাসীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে শিমুল বিশ্বাসকে পুলিশি পাহারায় আবার ঢাকার কেরানীগঞ্জ কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গেল বছরের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর ওই দিনই দলীয় কার্যালয়ের সামনে থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com